শিরোনাম
ট্রাম্প শাসন : সংকটের বিহ্ববলতা ইউনুস শাসনামল ! ইউনুস নীতি ! মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে? রংপুর ৪ খুন : আসামির আইনজীবী না থাকা কি ন্যায়বিচার? মক্কা প্যাক্ট: পবিত্র নামের আড়ালে নতুন যুদ্ধের রাজনীতি রংপুরের চার খুন: গ্রেপ্তারের পরও যে প্রশ্নগুলো থেকে যায় সার্জিও গোরের কাশ্মীর মন্তব্য: মার্কিন নীতির পরিবর্তন, নাকি কৌশলী বার্তা? গোলাপি বাস, হিজাব ও নারীর স্বাধীনতার চেকপোস্ট জাতিসংঘের রিপোর্ট: বাংলাদেশের উগ্রবাদ সংকট ১৫ আগস্ট: শেখ মুজিবর রহমান হত্যাকান্ড বিজ্ঞানের নামে দাবি, ধর্মের নামে ঢাল: গণমাধ্যমের দায়িত্ব কোথায়? সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৮ শ্রমিকের মৃত্যু :শ্রমিকের জীবন, শিল্পের মুনাফা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

আইনশৃঙ্খলার অবনতিপ্রসঙ্গে মুহাম্মদ ইউনূস : বিশ্বে ভুল বার্তা পৌঁছে যাওয়ার শঙ্কা

Reporter Name
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

মানবতাবিরোধী অপরাধের জন্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। এই পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো ঘটনাই বিশ্বকে ভুল বার্তা দেবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২৫ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি দেশের সকল নাগরিককে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। ড. ইউনূস বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অত্যন্ত জরুরি। কোনো অবস্থাতেই শেখ হাসিনা বা তার পরিবারের সম্পত্তি কিংবা ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত কারও ওপর আক্রমণ চালানো উচিত নয়। তিনি জোর দিয়ে বলেন, এই মুহূর্তে আমাদের উচিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজেদের বিশ্ববাসীর সামনে একটি সুশৃঙ্খল ও সম্মানিত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করা।

দীর্ঘ নিপীড়নের শাসন ও বর্তমান পরিস্থিতি
ড. ইউনূস উল্লেখ করেন, শেখ হাসিনা বছরের পর বছর ক্ষমতায় থেকে জনগণের ওপর অত্যাচার ও নিপীড়ন চালিয়েছেন। এর ফলে স্বাভাবিকভাবেই বিক্ষুব্ধ জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তিনি বলেন, গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পরও শেখ হাসিনা নয়াদিল্লিতে আশ্রয় নিয়ে দলের সন্ত্রাসীদের সংগঠিত করার চেষ্টা চালাচ্ছেন। দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে তিনি ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। বিবৃতিতে আরও বলা হয়, বিক্ষোভকারীদের ক্ষোভ বুঝতে পারা জরুরি হলেও, দেশের সামগ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে আইন লঙ্ঘন করা চলবে না। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা পুরনো ফ্যাসিবাদী শাসন থেকে বেরিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছি।

শান্তি ও নিরাপত্তা বজায় রাখার আহ্বান
প্রধান উপদেষ্টা বলেন, দেশের নাগরিকদের উচিত নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে একে অপরের নাগরিক ও মানবাধিকারকে সম্মান জানানো। আইন অমান্য করা থেকে বিরত থাকতে হবে, কারণ তা নাগরিকদের জীবন ও সম্পত্তির জন্য হুমকি সৃষ্টি করতে পারে। তিনি আহ্বান জানান, রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের বিজয়ী নাগরিকদের অবশ্যই এমন কিছু করা উচিত নয়, যা বর্তমান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করে বা পুরনো স্বৈরাচারী আমলের সঙ্গে তুলনা করার সুযোগ দেয়। ড. ইউনূস আরও বলেন, নিরাপত্তা বাহিনী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ সচেতন। সম্পত্তি ধ্বংস, ব্যক্তির ওপর আক্রমণ বা উস্কানিমূলক কার্যকলাপের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যে কোনো প্রচেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে প্রতিহত করবে। যেকোনো বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার প্রক্রিয়ার আওতায় আনা হবে।

নাগরিক দায়িত্ববোধ ও নতুন স্বপ্নের বাংলাদেশ
প্রধান উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদী শাসনের নেতারা দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। তবে আমরা সতর্ক থাকলে এবং নিজেদের নীতি ও নৈতিকতা বজায় রাখলে তারা আর ফিরে আসতে পারবে না। তিনি সতর্ক করে বলেন, তাদের সম্পত্তিতে আক্রমণের মাধ্যমে তারা আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করতে এবং ভুয়া তথ্য প্রচার করতে চেষ্টা করবে।

ড. ইউনূস নাগরিকদের একটি নিরাপদ, সম্মানজনক এবং সৃজনশীল পরিবেশে কাজ করার সুযোগ সৃষ্টি করতে স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান। তিনি বলেন, আমাদের এমন একটি দেশ গড়ে তুলতে হবে যেখানে প্রত্যেক বাংলাদেশি শান্তি, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবেন এবং ইতিবাচক পরিবর্তন আনতে নিজেদের শক্তি কাজে লাগাবেন।


More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!